- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট মহানগর ১৬নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ
প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২৫ | শনিবার
সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ রাষ্ট্র গঠনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ : মাওলানা হাবিবুর রহমান
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো সমাজ থেকে সন্ত্রাস, দূর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি।
এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াত সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে জামায়াতকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, সিলেট আমাদের শহর। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে সিলেটকে একটি মডেল সিলেট হিসেবে গড়ে তোলা হবে। দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে একটি সমৃদ্ধ সিলেট গঠনের জন্য আমাকে সুযোগ দিন। আমরা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সিলেট উপহার দিবো।
তিনি শুক্রবার (১৫ আগস্ট) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৬নং ওয়ার্ড জামায়াত আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মাওলানা কাউসার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা নায়েবে আমীর নজরুল ইসলাম শোয়েব, সেক্রেটারী মুহিব আলী, সহকারী সেক্রেটারি এডভোকেট জুনেদ আহমদ, থানা কর্মপরিষদ সদস্য এখলাছুর রহমান, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মোহিত জাবেদ, জামায়াত নেতা মাওলানা আব্দুল খালিক, আখতারুজ্জামান বাবলু, তামিম আহমদ খান, মুফতি জুনেদ আহমদ, সাবেক ছাত্রনেতান জুনেদ আহমদ, আব্দুল মান্নান ও নিজাম উদ্দিন গিয়াস প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২৬ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর