শিরোনামঃ-

» বিএইচআরজেসি’র কর্মশালায় আরিফুল হক প্রশিক্ষন মানুষের মেধাকে শানিত করে

প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২৫ | শনিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রশিক্ষন মানুষের মেধাকে শানিত করে তুলে। তাই প্রশিক্ষনের বিকল্প নেই। প্রশিক্ষণের ধারাবাহিকতা থাকলে অনেকেই সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে। বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশন (বিএইচআরজেসি) আয়োজিত ‘বেসিক ট্রেনিং অন জার্নালিজম’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইফুর তালুকদার।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের নানা ত্রুটি বিচ্যুতি তুলে ধরেন।

Manual1 Ad Code

সঠিক সাংবাদিকতাই পাল্টে দিতে পারে এদেশের চিত্র। তাই সঠিক এখন প্রয়োজন সঠিক সাংবাদিকতা। দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, নয়া দিগন্তের ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, দৈনিক সমকালের ব্যুরো ইনচার্জ মুকিত রহমানী, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান গুলজার আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের তথ্য কর্মকর্তা শাকিল আহমদ।

Manual8 Ad Code

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক জহিরুল ইসলাম,  একডোর নির্বাহী পরিচালক লক্ষী কান্ত সিংহ, ব্যাংকার রাজু আহমদ, স্টুডেন্ট হোম ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান ই এম এইচ মিলন, সানসিল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম, গণমাধ্যম কর্মী কুয়েস আহমদ সাগর, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, কমিশনের দপ্তর সম্পাদক তাইনুল ইসলামের পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন কমিশনের কোষাধ্যক্ষ ইউসুফ আলী।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30