শিরোনামঃ-

» বাহাত্তরের সংবিধানকে অক্ষত রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় : ব্যারিস্টার জুনেদ

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৫ | শুক্রবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, বাহাত্তরের সংবিধানকে অক্ষত রেখে কখনোই নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমাদের যে দাবি ছিল একটি নতুন সংবিধানের তা অগ্রাহ্য করা হয়েছে। এই মুহুর্তে আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে, আমরা নির্বাচনে যাবো না। আমাদের নির্বাচনে যাওয়ার শর্ত হচ্ছে, গণপরিষদ নির্বাচন হতে হবে কারণ গণপরিষদ হলে আমরা একটি নতুন সংবিধান রচনা করতে পারবো। সেই সংবিধানের আলোকে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি নির্ভর করবে।

তিনি বলেন, আমরা দেশ সংষ্কারের জন্য একটি নতুন সংবিধান চাই। দেশে যদি বাহাত্তরের সংবিধান বহাল থাকে তাহলে আওয়ামী লীগ ঢুকবে। শুধুমাত্র এমপি হওয়ার জন্য আমাদের ভাইয়েরা জুলাইয়ে শহীদ হয়নি। একটি নতুন বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছেন।

Manual8 Ad Code

শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এনসিপি ওসমানীনগর উপজেলা শাখার সহ সমন্বয়কারী আব্দুল খালিক।

ওসমানীনগর উপজেলা শাখার মিডিয়া সেলের সমন্বয়ক রকিব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান, সদস্য মনিরুল সাকিব।

Manual1 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলার সহ সমন্বয়কারী রুবেল আহমদ।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সাবের সালেহ চৌধুরী, মোসাহিদ আলী দিলু, আব্দুল মুকিত, আশরাফ মৌলুদ চৌধুরী, বাচ্চু তালুকদার, এমরান আহমদ, কামরুল ইসলাম সৈয়দ ঈসমাঈল, হাফিজ আজিজুর রহমান প্রমুখ।

Manual8 Ad Code

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, লায়েক আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30