শিরোনামঃ-

» বিয়ানীবাজার চারখাইয়ে বিএনপির উঠান বৈঠক

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৫ | শুক্রবার

Manual4 Ad Code

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে  নিয়ে ষড়যন্ত্র সফল হবেনা : আবুল কাহের চৌধুরী শামীম

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সিলেট জেলা সভাপতি ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। সময়ের ব্যবধানে ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে।

Manual3 Ad Code

বিএনপির জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের ফল ভালো হবেনা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ মুক্ত দেশে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আগামী নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় যাবে।

তিনি শুক্রবার (১৫ আগস্ট) রাতে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual5 Ad Code

উঠান বৈঠকে চারখাই ইউনিয়ন ও ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শিকদারের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা তরুণদলের যুগ্ম আহ্বায়ক ইয়াইয়া হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাবেক তাতি বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবর আহমদ চৌধুরী, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শিপুল আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিলাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সদস্য শামিম আহমেদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিফজুল আহমদ চৌধুরী, সদস্য সচিব আবজল আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমেদ চৌধুরী।

Manual1 Ad Code

বিএনপি অঙ্গ-সংগঠন নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, আব্দুল মন্নান, আব্দুল মুকিত, আজাদুর রহমান রানা, অলিউর রহমান, হোসেন শিকদার, রুহুল আমিন খন্দকার, জিবান আহমদ, ইয়াইয়া হায়দার, সালমান আহমদ ও আশরাফ আহমদ প্রমূখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30