শিরোনামঃ-

» সাদাপাথর লুটপাটে সিলেট জামায়াতের নিন্দা : জড়িতদের গ্রেফতার ও শাস্থি দাবী

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০২৫ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের অন্যতম পর্যটন স্পট কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তারা। একইসাথে বৈধ পদ্ধতিতে পাথর কোয়ারি সরকারী ব্যবস্থাপনায় খুলে দেয়ার দাবী এবং বর্তমানে অবৈধভাবে পাথর লুটপাটের মাধ্যমে পর্যটন শিল্প ধ্বংসের কর্র্মকান্ড কখনো এক হতে পারেনা। বিভিন্ন কর্মসূচীতে দেয়া জামায়াতসহ রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যকে কাটছাট করে অপপ্রচার বন্ধের জোর দাবী জানান তারা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে অধ্যক্ষ আব্দুল হান্নান ও আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর সেক্রেটারী মো. শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারী মো. জয়নাল আবেদীন বলেন, সাদা পাথর সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন স্পট। এর সাথে সিলেট তথা দেশের পর্যটন শিল্পের স্বার্থ জড়িত রয়েছে।

Manual7 Ad Code

জামায়াত সর্বাবস্থায় দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছে। কিন্তু কতিপয় পাথরখেকো চক্র সাদাপাথর লুটপাটের মাধ্যমে পর্যটন শিল্পকে ধ্বংস করেছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ হয়েছে, প্রশাসনের নিস্ক্রিয়তায় সাদাপাথর লুটপাটের মহোৎসব চলছে। যা খুবই উদ্বেগজনক এবং দুঃখজনক।

Manual2 Ad Code

পর্যটন শিল্প ধ্বংসকারী পাথর লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং লুণ্টিত পাথর উদ্ধার করে স্ব স্থানে পুনস্থাপন করতে হবে।

Manual2 Ad Code

তারা বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি- বিভিন্ন কর্মসূচীতে দেয়া জামায়াত নেতাদের দেয়া বক্তব্যকে কাটছাট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে জামায়াত নেতৃবৃন্দকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

Manual8 Ad Code

যা মূলত পাথর লুটের মূল ঘটনাকে আড়ালের অপচেষ্টা বলে আমরা মনে করি। এব্যাপারে সচেতন নাগরিকবৃন্দকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি এবং পাথর লুটে জড়িতদের গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30