শিরোনামঃ-

» তালামীযে ইসলামিয়ার পক্ষকালব্যাপী দাওয়াতি কর্মসূচি ও সদস্য সংগ্রহ কার্যক্রম

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০২৫ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র পক্ষকালব্যাপী দাওয়াতি কর্মসূচি ও সদস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিলেট এমসি কলেজ ও হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা সফর করেন, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

এসময় নেতৃবৃন্দ সিলেট মহানগরীর আওতাধীন এমসি কলেজ শাখা, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখা এবং ১৪, ১৫ ও ২৩নং ওয়ার্ড শাখার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন।

Manual3 Ad Code

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন এর নেতৃত্বে প্রতিনিধি দলে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নোমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক, সহ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সহ-অফিস সম্পাদক দিলওয়ার হোসাইন প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31