- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেটে জমকালো আয়োজনে শেষ হলো ‘ব্রাদার্সহোড ফুটসাল টুর্নামেন্ট’
প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
জমকালো আয়োজন ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো দিনব্যাপী প্রতিযোগিতামূলক ‘ব্রাদার্সহোড ফুটসাল টুর্নামেন্ট’। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে সিলেট নগরীর শেখঘাটস্থ ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে ৬টি দল। যারা বিভিন্ন পেশা ও পটভূমি থেকে এসেও মাঠে প্রদর্শন করে দারুণ দলীয় সংহতি ও ক্রীড়া নৈপুণ্য।
দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করে ‘ব্রাদার্সহোড কর্তৃপক্ষ’, যারা প্রতিবছরই এমন আয়োজনের মাধ্যমে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। আয়োজকদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা।
ব্রাদার্সহোড ফুটসাল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- আবিরের দল ‘গ্যালাক্সি কিকার্স’, তুষারের দল ‘আয়রণ টাইটান্স’, এহিয়ার দল ‘লায়ন ফাইটার্স’, তুর্জয়ের দল ‘রাইজিং স্টার’, রিজওয়ানের দল ‘টিম টাইগার্স’ ও সুমনের দল ‘গোল্ডেন স্টাইকার্স’।
ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘টিম টাইগার’ ২-১ গোলে ‘রাইজিং স্টার’কে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। তুর্জয়ের দল ‘রাইজিং স্টার’ ও রিজওয়ানের দল ‘টিম টাইগার্স’-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয় অর্জন করে ‘টিম টাইগার্স’। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন শতাধিক দর্শক, যাদের করতালিতে মুখর ছিল পুরো ভেন্যু।
সকলের সহযোগীতায় ‘ব্রাদার্সহোড ফুটসাল টুর্নামেন্টের’ আয়োজন করেন এহিয়া আহমদ, রেজওয়ান আহমদ ও কামরুল ইসলামসহ প্রমুখ। খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলকে ট্রফি ও ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে তরুণদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও ক্রীড়া চেতনা আরও জোরদার হয়।
ব্রাদার্সহোড ফুটসাল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬টি দলের খেলোয়ারবৃন্দরা হলেন, ‘গ্যালাক্সি কিকার্স’-এর আবির, বাধঁন, ফয়েজ, লোকমান, রহিম ও মিশকাত। ‘আয়রণ টাইটান্স’-এর তুষার, ফেরদৌস, মুস্তাক, কামরুল, আবির ও নাহিদ। ‘লায়ন ফাইটার্স’-এর এহিয়া আহমদ, শাহরিয়ার, এনায়েত, সাকিব, রিপন ও পলাশ।
‘রাইজিং স্টার’-এর তুর্জয়, ফাহিম, মৃদুল, মিনার, প্রীতম ও বেলাল। ‘টিম টাইগার্স’-এর রিজওয়ান, রৌদ্র, ইসাক, রাসেল, মেহেরাব ও বাহারুল। ‘গোল্ডেন স্টাইকার্স’-এর সুমন, রিজন, মনসুর, মুন্না, রুহান ও মহিদুল।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর