শিরোনামঃ-

» প্রতিবন্ধীদের মাঝে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’র হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২৫ | বুধবার

Manual1 Ad Code

শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার  বিতরণ একটি গুরুত্বপূর্ণ সেবামূলক কাজ : খান মুহাম্মদ রেজা-উন-নবী

নিউজ ডেস্কঃ
সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মুহাম্মদ রেজা-উন-নবী বলেছেন, শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক কাজ।

হুইলচেয়ার বিতরণের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীরা সমাজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়।

তিনি বলেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Manual8 Ad Code

এই সংগঠন বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করছে এবং বেকারত্ব দূরিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ ধরণের কার্যক্রম অত্যন্ত প্রসংসনীয়।

Manual3 Ad Code

এ ধরণের কার্যক্রম সমাজের অবহেলিত মানুষকে এগিয়ে নিয়ে যাবে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংগঠন এই ধরনের জনহিতকর কাজে এগিয়ে আসলে শারীরিক প্রতিবন্ধীরা আরো উপকৃত হবেন।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় নগরীর ধোপাদিঘীর পাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর আয়োজনে শারীরিক প্রতিবন্ধী ও দূর্ঘটনায় আহতদের মাঝে হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেন জাকারিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ক্রীড়া কমিটির সদস্য ও হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সিনিয়র সদস্য মো. শাহজাহান আলী, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল আমিন, ফিনান্স অফিসার মো. নূর আলম প্রমুখ।

উল্লেখ্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ও দূর্ঘটনায় পঙ্গুত্বদের মাঝে সারাদেশে ৫শ’টি হুইল ও ৫শ ওয়াকিং স্টিক বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট অঞ্চলে ১৪৮টি হুইল চেয়ার ও ৮০টি ওয়াকিং স্টিক বিতরণ শুরু হয়েছে।

Manual7 Ad Code

বুধবার শহরতলী ও সিটি কর্পোরেশন এলাকায় ৪৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার গোলাপগঞ্জ এলাকায় ১০০টি হুইল চেয়ার ও ৮০টি ওয়াকিং স্টিক বিতরণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30