- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» প্রশাসনের নৈতিক দায়িত্ব রায়হানের ন্যায্য বিচার নিশ্চিত করা : ইমদাদ চৌধুরী
প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২৫ | বুধবার
রায়হানের মা যাতে ন্যায়বিচার পান, সেটি প্রশাসনের নৈতিক দায়িত্ব: ইমদাদ চৌধুরী
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরকে জামিনে মুক্তি সিলেটবাসীকে গভীরভাবে হতাশ করেছে।
তিনি বলেন, পুলিশ হেফাজত মানুষের ভরসাস্থল হওয়ার কথা, কিন্তু সেই হেফাজতেই যদি নির্দোষ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়, তাহলে জনগণ কোথায় ন্যায়বিচার খুঁজবে?
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রায়হান হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, এটি পুরো সিলেটের সম্মান ও নিরাপত্তাবোধের ওপর নির্মম আঘাত।
প্রশাসন যদি সত্যিকার অর্থে আইনের শাসনে বিশ্বাস করে, তবে দ্রুততম সময়ের মধ্যে আসামিকে আদালতে এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রায়হানের মা যাতে সঠিক বিচার পান, সেটি নিশ্চিত করা প্রশাসনের নৈতিক দায়িত্ব।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রশাসন ও বিচার ব্যবস্থা ব্যর্থ হয়, তবে পুরো সিলেটবাসী রায়হানের মায়ের পাশে দাঁড়িয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
তিনি বুধবার (১৩ আগস্ট) সিলেটে পুলিশ হেফাজতে নিহত আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরের জামিনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং রায়হানের মাতা সালমা বেগমকে সান্ত্বনা দেওয়ার সময় এসব কথা বলেন।
এসময় উপস্থিত অন্যান্যের মধ্যে ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন, মুফতি নেহাল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, আবুল কালাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সহ যুগ্ম বিষয়ক সম্পাদক রুবেল বক্স, মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক রুবেল বকস, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, সদস্য ছানাউল হক ছানা, সদস্য ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শামীম রেজা, ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য আব্দুর রকিব, মহানগর বিএনপির সদস্য সুমন আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপির সাব্বির আহমদ, সুয়েব আহমদ, রাজু আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক মিয়া, ৩৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাজু মিয়া, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ রুম্মান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬১ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর