- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির
প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২৫ | শুক্রবার
জাতির প্রত্যাশা পূরণে জামায়াতের পথ চলা অব্যাহত থাকবে : মুহাম্মদ সেলিম উদ্দিন
জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট- ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইসলামী আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও কুরবানীর ইতিহাস। আমাদের উপর সীমাহিন জুলুম-নিপীড়ন চালানো হয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে ও কারাগারে আটকে রেখে শহীদ করা হয়েছে। নিবন্ধন ও প্রতীক কেড়ে নেয়া হয়েছে। এমনকি শেষ পর্যন্ত দলকেও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলাম। যারা ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে তারাই বিজয় লাভ করে। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার কারণেই আমরা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। জাতির প্রত্যাশা পূরণে জামায়াতের পথ চলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
তিনি বলেন, ২ হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে ৫ আগস্ট দেশে গণঅভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের এক বছর পর জুলাই সনদ হয়েছে। কিন্তু সেই জুলাই সনদে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রকৃত আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। জামায়াত সনদ সংস্কারের দাবী জানিয়েছে। জামায়াত নির্বাচনমূখী দল। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জামায়াত ঘোষিত ৭ দফা দাবী বাস্তবায়নে জনমত সৃষ্টি করতে সংগঠনের সকল স্তরের দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি শুক্রবার (৮ আগস্ট) সিলেট মহানগর জামায়াত আয়োজিত দিনব্যাপী ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শিক্ষাশিবিরে সিলেট মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিট জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মো. আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, থানা আমীর ক্বারী আলা উদ্দিন, শফিকুল আলম মফিক, মু. আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম, শামীম আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মু. শাহেদ আলী ও ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪১৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর