শিরোনামঃ-
- ৩৩ নম্বর ওয়ার্ডে ছড়া পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পিডিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
- কালীঘাট শাহচট সড়কে ঢালাইয়ের কাজ উদ্বোধন
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সপ্তম মাসিক সমন্বয় সভা
- মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন
- সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন
- সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি
» ১৪ আগস্ট প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশ সফল করতে বিয়ানীবাজার পৌর জমিয়তের সাথে উপজেলা জমিয়তের মতবিনিময়
প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২৫ | শুক্রবার
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশ সফল করতে বিয়ানীবাজার পৌর জমিয়তের সাথে এক মতবিনিময় সভা করেছে উপজেলা জমিয়ত।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে পৌর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর জমিয়তের সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ। পবিত্র কালাম থেকে তিলাওয়াত করেন পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ সাদিক আহমদ।
সভায় ১৪ আগস্ট দক্ষিণ বিয়ানীবাজারে আয়োজিত প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশে পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে সর্বাধিক সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ সময় জমিয়তের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে সংগঠনের দাওয়াতি কার্যক্রম ও সদস্য সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী শরীফুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন, পাঠাগার সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা দিলওয়ার হুসাইন, পৌর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মৌলভী হুসাইন আহমদ, প্রচার সম্পাদক আহমদ শিপার, যুব বিষয়ক সম্পাদক মাওলানা মনজুরুল হাসান, পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন, দপ্তর সম্পাদক হামিম এবাদুর রাহমান, ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা জাহেদ, সহ প্রচার সম্পাদক হাফিজ জাফর আহমদ, সদস্য লুৎফুর রহমান, রুম্মান আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৭২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


