- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর কমিটির পরিচিতি সভা
প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২৫ | শুক্রবার
একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের যাত্রা শুরু হবে : হুমায়ু ন কবির
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানরা নিরাপদ ছিল না। আমাদের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র ফেরার ও একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের এই প্রত্যাশা পূরণের যাত্রা শুরু হবে। জনরায়ে ক্ষমতায় গেলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হবে বিএনপির লক্ষ্য। যে বাংলাদেশ হবে সত্যিকার অর্থে মানবিক ও সবার জন্য নিরাপদ।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৮ আগস্ট) নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর কমিটির আহবায়ক আব্দুল মুমিন মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুর রহমান ও মহানগর কমিটির সদস্য সচিব একরাম আহমেদ এর যৌথ সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডাক্তার নাজিমুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম নাচন।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ আহমদ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জামিল আহমেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব ও নিউক্লিয়াস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আজিজুল হোসেন আজিজ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান মুন্না, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সাবেক ফুটবলার ফখরুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, এতেশাম আহমদ তাহা।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৬০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর