শিরোনামঃ-

» বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগরের র‌্যালী মঙ্গলবার

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০২৫ | সোমবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণঅভূত্থানের বর্ষপূর্তিতে ও খুনি হাসিনার বিচারের দাবিতে ৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় বিজয় র‌্যালী রেজিষ্টারী মাঠ থেকে শুরু হয়ে চৌহাট্রা পয়েন্টে গিয়ে শেষ হবে।

Manual2 Ad Code

উক্ত র‌্যালী উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের মুহতামিম শায়খ মাওলানা আব্দুস সোবহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি জননেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমার মূসা।

Manual1 Ad Code

উক্ত র‌্যালীতে সংগঠনের সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন, বাংলাদেশ মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি গাজী মাওলানা রহমত উল্লাহ ও জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30