শিরোনামঃ-

» তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ০২. আগস্ট. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

গণহত্যার দায়ে অভিযুক্ত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একাধিক হত্যা মামলা সহ জুলাই গণঅভ্যুত্থানে নিরিহ ছাত্রজনতার উপর হামলার পলাতক আসামী শফিউল আলম নাদেল কর্তৃক স্যোসাল মিডিয়ায় একটি টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ তাদের অপকর্মকে আড়াল করতে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটনাট আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু কোটি মানুষের ভালোবাসায় অধিষ্ঠিত তারেক রহমানের জনপ্রিয়তায় এসব কটুক্তি এতটুকুও প্রভাব ফেলতে পারবে না।
কয়েস লোদী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছেন।
জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছেন সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, কুরুচিপূর্ণ অপপ্রচার ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এসকল কিছু প্রতিহত করতে সবাইকে চেয়ারম্যানের নির্দেশমত একতাবদ্ধ থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম যুগান্তকারী ভূমিকা পালন করেছে তাদের আদর্শ, নেতৃত্বগুণ ও অবদান জাতির ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে। এই নামগুলোর মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন তারেক রহমান।
তিনি কেবল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, একজন সংগ্রামী রাজনীতিবিদ এবং সর্বোপরি বাংলাদেশী জাতীয়তাবাদের অদম্য প্রতীক। তাঁর রাজনৈতিক অভিযাত্রা যেমন সংগ্রামময়, তেমনি তিনি সময়ের পরীক্ষায় সত্য ও আদর্শের বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
তিনি বিভ্রান্তির মাঝে দেন দিকনির্দেশনা এবং অপপ্রচারের বিপরীতে প্রতিষ্ঠা করেন ন্যায় ও সত্য। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২০০ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031