শিরোনামঃ-

» ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প শনিবার

প্রকাশিত: ০১. আগস্ট. ২০২৫ | শুক্রবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প শনিবার (২ আগস্ট) নগরীর দাড়িয়াপাড়ারস্থ রসময় মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় ক্যাম্পের উদ্বোধন করবেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা, নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

আয়োজকরা জানান, সিলেটে এই প্রথম এত বৃহৎ পরিসরে প্রায় এক হাজার রোগীকে একদিনে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এখানে দাঁত পরিস্কার, ছোট ও বড়দের দাঁত ফেলা এবং দাঁতের ফিলিং করা হবে।

এছাড়াও বিনামূল্যে ঔষধ ও টুথপেস্টু প্রদান করা হবে। বিশিষ্ট চিকিৎসক ডা. জিয়াউর রহমান, ডা. আব্দুল কাইয়ুম, ডা. খালেদ ইবনে আশরাফ, ডা. সুমাইয়া ইসলাম, ডা. তাসলিন রহমানসহ ঢাকা ও সিলেটের প্রায় ৫২জন চিকিৎসক এখানে চিকিৎসা সেবা প্রদান করবেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করছেন রুম্মন আহমদ ও ডা. সাইরাস হাজারী।

Manual8 Ad Code

অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক রাসেল মামুন ইবনে রাজ্জাক।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30