- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ইমদাদ চৌধুরীর তত্ত্বাবধানে এসএসসি উক্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত: ২৯. জুলাই. ২০২৫ | মঙ্গলবার
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে পরিকল্পনা করে নিম্ন ও মধ্য স্তরের চাহিদাভিত্তিক শিক্ষা চালু করবে : খন্দকার মুক্তাদির
নিউজ ডেস্কঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পনার মাধ্যমে নিম্ন ও মধ্য স্তরের চাহিদাভিত্তিক শিক্ষা চালু করবে। যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে।
উচ্চশিক্ষায় জ্ঞানভিত্তিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গবেষণার ওপর বিশেষ জোর দেওয়া হবে। একই মানের শিক্ষা সবার জন্য নিশ্চিত করা হবে এবং মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্ব বিকাশের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করা হবে।
তিনি বলেন, একটি জাতির টেকসই অগ্রগতির ভিত্তি হলো মানসম্মত ও সুষম শিক্ষা, যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে সমানভাবে সক্ষম করে তোলে। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত গুণগত মানোন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিত করা। আওয়ামী লীগ ধারা শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য ও অস্থিরতা দূর করে একটি সুশৃঙ্খল ও অন্তর্ভুক্তি শিক্ষাব্যবস্থা গঠনের লক্ষ্যে বিএনপি সুদূরপ্রসারী পরিকল্পনা করে কাজ করবে।
তিনি বলেন, শিক্ষার গুণগত মান পরিবর্তন না হলে একটি মেধাবী প্রজন্ম গড়ে উঠবে না। শিক্ষার মান উন্নয়ন এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে বিএনপি কাজ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষানীতি অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া এবং নৈতিকতার চারটি স্তম্ভের ওপর দাঁড় করাতে চায় এক নতুন বাংলাদেশ, যা হবে সৃজনশীল, আত্মনির্ভর, মানবিক মূল্যবোধে শক্তিশালী এবং জ্ঞানভিত্তিক জাতি গঠনের পথপ্রদর্শক।
তিনি মঙ্গলবার (২৯ জুলাই) সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমীর হল রুমে বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল আয়োজিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ও সার্বিক তত্ত্বাবধায়নকারী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের বোর্ড অব ডিরেক্টর ইমদাদ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার মান উন্নয়নে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। শিক্ষার্থীদের উৎসাহিত করতে নানা আয়োজন ও করে যাচ্ছি।
বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান আক্তার লাকির সভাপতিত্বে ও নাফিসা তানজিনের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, সিলেট কৃষি বিশ্বাবিদ্যালয়ের ডিপাটমেন্ট অফ জেনেটিভ এন্ড অ্যানিমাল ব্রিডিং’র প্রফেসর ড. মো. আতাউর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, মদন মোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদ। স্বাগত বক্তব্যে রাখেন বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ রওশন আরা চৌধুরী প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪১৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর