- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এয়ারপোর্ট থানা কমিটির বিক্ষোভ মিছিল ও সভা
প্রকাশিত: ২৭. জুলাই. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট- ১৯৩৩) এর আওতাধীন এয়ারপোর্ট থানা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় হোটেল সেক্টরে বাজার মূল্যের সাথে সংগতি রেখে নিম্নতম মজুরী ৩০ হাজার টাকা ঘোষণার দাবীতে আম্বরখানা এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা বড়বাজার গলির সামনে গিয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, হোটেল শ্রমিকরা রাতদিন প্ররিশ্রম করার পরেও তাদের মজুরী ঠিকমতো দেওয়া হয় না। তাদের উপর কিছু মালিকপক্ষ নির্যাতন করে। এমনকি তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক কাজ করানো হয়।
হোটেল শ্রমিকরা ন্যায্য মজুরী না পাওয়ায় ও মালিকপক্ষ তাদের মজুরী যথাসময়ে না দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করতে হয় তাদের। মালিকপক্ষ তাদের ইচ্ছে মতো যেকোন সময় শ্রমিকদের কাজ থেকে বাদ দিয়ে দেন।
বক্তারা বলেন, আমরা চাই জীবনের নিরাপত্তা, চাকুরীর নিশ্চয়তা ও অধিকার প্রতিষ্ঠা, বাঁচার মত নূন্যতম মজুরী ৩০ হাজার টাকা।
এয়ারপোর্ট থানা কমিটির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেজুয়ান এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইউসুফ জামিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কমিটির সভাপতি এম সফর আলী খান।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এয়ারপোর্ট থানা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল বারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম দাস, দক্ষিণ সুরমা থানা কমিটির সহ-সভাপতি মোঃ শিরিন মিয়া, জালালাবাদ থানা কমিটির উপদেষ্টা নবীর হোসেন আকাশ, জহির, সুমন, আব্দুল্লাহ, হৃদয়, ইমন, মনোয়ার হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৪ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর