- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
- শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
- দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
- মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল
- সিলেটে নির্মাণশিল্পের ঠিকাদারদের নিয়ে ‘কেএসআরএম’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আজ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস; নগরিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
» স্বৈরাচার পতনের পর দেশের এমন নৈরাজ্যকর পরিস্থিতি মানুষ প্রত্যাশা করেনি : বাসদ
প্রকাশিত: ২৭. জুলাই. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় লাক্কাতুরা বিভাগীয় স্টেডিয়ামের সম্মুখে রেস্টক্যাম্প বাজারে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা,চা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বীরেন সিং, চা শ্রমিক ফেডারেশনের হৃদয় লোহাড়, জরিনা বেগম, করুনা বেগম, প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের এক বছর হতে না হতেই সারাদেশে জোরপূর্বক চাঁদাবাজি-তোলাবাজি,মব সৃষ্টি করে হামলা ও হত্যা, নারীর সাথে অসম্মানজনক আচরণ, মোরাল পুলিশিং, ধর্ষণ-ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা,মাজার-ভাউল আখড়া ভাঙ্গা, নারীদের ফুটবল খেলায় বাধা, প্রতিষ্ঠান-স্হাপনা দখল, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভাংচুর, ঐতিহাসিক স্মারক ভাঙচুর, দুর্নীতির নানা খবরে দেশের মানুষ বেদনাহত ও ক্ষুব্ধ।
স্বৈরাচার পতনের পর দেশের এমন নৈরাজ্যকর পরিস্থিতি মানুষ প্রত্যাশা করেনি।
অন্তবর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বৈষম্যহীন সমাজ নির্মাণের লক্ষ্যে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি।
বক্তারা প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা,মব সন্ত্রাস-নারী নির্যাতন-সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ,চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬ শত টাকা ঘোষণা করার আহ্বান জানান।
বক্তারা, ৫ আগস্ট সকাল ১১টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত শেষে মিছিল-সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯২ বার
সর্বশেষ খবর
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
- শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর