শিরোনামঃ-

» সিলেট কাজীটুলাস্থ সূর্যের হাসি ক্লিনিকের মতবিনিময় সভা

প্রকাশিত: ২১. জুলাই. ২০২৫ | সোমবার


Manual7 Ad Code

“স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সূর্যের হাসি ক্লিনিক কাজ করে যাচ্ছে”

নিউজ ডেস্কঃ
উন্নত চিকিৎসা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সূর্যের হাসি ক্লিনিক কাজ করে যাচ্ছে। এটি একটি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক যা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে।

সূর্যের হাসি ক্লিনিক মূলত তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে স্বাস্থ্য সেবাকে আরো উন্নত করতে বিভিন্ন প্রদক্ষেণ গ্রহণ করা হয়েছে এবং তা বাস্তাবায়ন করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

বক্তারা আরো বলেন, প্রায় তিন দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদ প্রসব, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও সাধারণ চিকিৎসা সেবায় সারাদেশে কাজ করে যাচ্ছে সূর্যের হাসি ক্লিনিক। এই ক্লিনিকের লক্ষ্য মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা।

Manual1 Ad Code

বক্তারা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ক্লিনিকের সার্বিক উন্নয়নের এগিয়ে আসার আহবান জানান।

Manual7 Ad Code

সোমবার (২১ জুলাই) দুপুরে সিলেট কাজীটুলাস্থ সূর্যের হাসি ক্লিনিক এর উদ্যোগে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সূর্যের হাসি ক্লিনিক কাজিটুলার ম্যানেজার জামিল বিন মো. মিজান চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সূর্যের হাসি নেটওয়ার্কের ওপারেশন ম্যানেজার ব্রিগে. জেনারেল অব. মুহাম্মদ আশরাফুল কাদের, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারি পরিচালক বিশ্বজিৎ কৃষ্ণা চক্রবর্তী, সূর্যের হাসি নেটওয়ার্কের ক্লিনিক্যাল সার্ভিস ম্যানেজার নকুল কুমার বিশ্বাস।

Manual2 Ad Code

বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) ডা. আবুল কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের অধ্যাপক ড. মো আলমগীর কবির, সমাজসেবক ফখরুল ইসলাম শামিম, কাজীটুলা কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী মো. কামাল মিয়া কামরান, কাজী জালাল উদ্দিন সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েলী খানম, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সমাজসেবক মফিজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিক টুকের বাজারের সিনিয়র ম্যানেজার স্বপ্না বেগম, সূর্যের হাসি ক্লিনিক সুনামগঞ্জের ম্যানেজার পান্না দে, সূর্যের হাসি ক্লিনিক টিলাগড়ের ম্যানেজার কামরুন নাহার কুরেসী, এসএসকেএস ক্লিনিক জৈন্তাপুরের ম্যানেজার সাকির আহমদ, সূর্যের হাসি ক্লিনিক কাজিটুলা শাখার অফিসার এডমিন ও একাউন্টস কেশব চন্দ্র কপালী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, কাজীটুলা জামে মসজিদের ইমাম হাফিজ মৌলানা সিদ্দিক আহমদ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930