শিরোনামঃ-

» শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফেরাত কামনায় জিডিএফ’র দোয়া মাহফিল

প্রকাশিত: ২১. জুলাই. ২০২৫ | সোমবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) সিলেটের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে নিহত শহীদ ফটো সাংবাদিক এটিএম তুরাব সহ সারাদেশে জুলাই আন্দোলনে নিহত শহীদদের রূহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) বাদ আছর সিলেট নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Manual6 Ad Code

জিডিএফ-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর সভাপতিত্বে আয়োজিত দোয়া মহাফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল, প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সিনিয়র সহ সভাপতি মো. দুলাল হোসেন, দৈনিক ডেসনিটির সিলেট জেলা প্রতিনিধি মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ঢাকার ডাক পত্রিকার সিলেট ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক জালালাবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মুন্সি ইকবাল, দৈনিক কাজির বাজার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ,রহমানিয়া প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান, আফজাল শিকদার, শরুফা বেগম, কম্পিউটার অপারেট তাজকিরা জান্নাত সুইটি, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি, খাদিজাতুল কুবরা, তোফায়েল হোসেন সুয়েব, রাদিয়া জান্নাত তালুকদার, রেশমা আক্তার রিয়া, আফসানা আক্তার মুন্নি, জুঁই রানী দাস, তাছকিরা জান্নাত ইষা প্রমুখ।

Manual4 Ad Code

দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে নিহত শহীদ ফটো সাংবাদিক এটিএম তুরাব সহ সারাদেশে জুলাই আন্দোলনে নিহত শহীদদের রূহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিছুল হক।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31