শিরোনামঃ-

» সম্মিলিত সহযোগিতা ছাড়া ডায়াবেটিক হাসপাতাল বাঁচানো সম্ভব নয় : আরিফুল হক

প্রকাশিত: ২০. জুলাই. ২০২৫ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দলমত নির্বিশেষে সিলেট ডায়াবেটিক হাসপাতাল বাঁচাতে সকলের সহযোগিতা চাইলেন।

Manual3 Ad Code

সম্মিলিত সহযোগিতা না ছাড়া এই হাসপাতালটি বাচানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

তাই যে বা যারা হাসপাতালে অনুদান অব্যাহত রেখেছেন  তারা সবাই যেন দুনিয়া ও আখিরাতের সওয়াব হাসিল করলেন।

Manual4 Ad Code

রোববার দুপুরে (২০ জুলাই) সিলেট ডায়াবেটিক হাসপাতালের জন্য অনুদান গ্রহণ অনুষ্ঠানে একথাগুলো বলেন আরিফুল হক চৌধুরী। ওই দিন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির দেওয়া অনুদান গ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ডায়াবেটিক হাসপাতালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, ডা. এটিএম জাফর, এএইচ এম মুস্তাকিম চৌধুরী, ডা. জিয়াউল হক, আব্দুল মুক্তাদির কোরেশি, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ আজিজুল করিম, সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্স, ব্যবসায়ী নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, লিয়াকত হোসেন প্রমুখ।

৬০টি বিছানার চাদর, ৬০টি বালিশের কাভার ও ৩০টি মশারি তুলে দেন ব্যবসায়ীরা।

Manual4 Ad Code

অনুদান গ্রহণ করে আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই হাসপাতালটি সিলেটের ডায়াবেটিস রোগীদের অন্যতম সেবা দানকারী প্রতিষ্ঠান।

Manual8 Ad Code

বিগত কয়েক যুগ ধরে হাসপাতালটি সবাইকে সেবা দিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে হাসপাতালটি নানা সমস্যায় পতিত হয়েছে। তাই সবাই এগিয়ে আসলে হাসপাতালটি মডেল হাসপাতালে পরিণত করা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31