- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
প্রকাশিত: ১৯. জুলাই. ২০২৫ | শনিবার
শিক্ষা ছাড়া কোন জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না : আব্দুর রহিম
নিউজ ডেস্কঃ
হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম বলেছেন, শিক্ষা একটি জাতির প্রাণ। শিক্ষা ছাড়া কোন জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। শিক্ষা জাতির উন্নতি ও অগ্রগতির পথ খুলে দেয়।
তিনি আরোও বলেন, শিক্ষার বিকল্প শিক্ষাই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।
পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে। তাহলেই নিজের যোগ্যতা অনুযায়ী নিজেকে ভালো স্থানে নিয়ে যেতে পারবে।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হাউজিং এস্টেট কমিউনিটি হলে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাকের এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাউজিং এস্টেট এসোসিয়েশনের সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর নূর উদ্দিন।
সভাপতির বক্তব্যে ওমর মাহবুব বলেন, শিক্ষা একটি জাতির প্রাণস্বরূপ। একটি শিক্ষিত জাতিই পারে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে। শিক্ষা মানুষের মন ও আত্মার বিকাশ ঘটায় এবং আত্ম-উন্নয়নে সহায়তা করে। দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা অপরিহার্য। শিক্ষা জাতির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, এই সংবর্ধনা আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। আমাদের উদ্দেশ্য শুধু অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ জাগানো।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, আহবাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উপদেষ্টা আমিন পারভেজ।
বক্তব্য রাখেন, আম্বরখানা বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিজান আহমদ, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবিদ আহমদ রফি, তুহিন আহমদ কুতুব, সহিদ হাসান পাবেল, আলভি আহমদ চৌধুরী, সুজন আহমদ, আশরাফ আহমদ চৌধুরী, তাওসিফ, আদনান ছুফি, মইনুল সাদমান, সৈয়দ তাহমিদ, আরহান ইব্রাহিম, মারিয়াম চৌধুরী প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


