শিরোনামঃ-

» হাজী আব্দুল মতিন’র মৃত্যু বার্ষিকী স্মরণে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ১৮. জুলাই. ২০২৫ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

মানবতাবাদী সংগঠন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর উপদেষ্টা কামরুন্নেছা খানম শোভা মতিনের স্বামী মরহুম হাজী আব্দুল মতিন’র মৃত্যু বার্ষিকী স্মরণে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর উদ্যোগে গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশন ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সভাপতি সোহাগ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া।

প্রধান অতিথি ছিলেন ইউকে কমিউনিটি এ্যাক্টিভিটিস ও গোন্ডেন ড্রীম ইউকে এর চেয়ারপার্সন কামরুন্নেছা খানম শোভা মতিন।

Manual2 Ad Code

স্বাগত ভাষণ প্রদান করেন, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মো. তারেক আহমদ।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সামরান আহমেদ, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সুহেল, সহ-সাধারণ সম্পাদক বাবলু আহমেদ, সহ-সাধারণ সম্পাদক লোকমান আহমেদ সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক সাকিব আহমদ, সহ- প্রচার সম্পাদক আব্দুল রাজ্জাক ঈমন, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, সহ- ধর্ম বিষয়ক সম্পাদক রিফাত হোসেন, সহ যুগ্ম সম্পাদক শুভ দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক সত্যেজিৎ সেনাপতি, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইয়ুম সাগর, সুপার উইমেন্স সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সহ-সভাপতি তানিয়া সুলতানা, সহ- সাধারণ সম্পাদক মনিষা আক্তার নাদিয়া, যুগ্ম -সম্পাদক ফাতিমা বেগম, সহ- অর্থ সম্পাদক ইপা বেগম রিপা প্রমূখ।

Manual5 Ad Code

সভায় কোরআন তেলাওয়াত, মরহুম হাজী আব্দুল মতিন’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং তাঁর পরিবারসহ দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সংগঠনের উপদেষ্টা মানবতাবাদী সংগঠক ও সাংবাদিক উৎফল বড়ুয়ার রোগমুক্তি কামনা করা হয়।

সভা শেষে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট আঙ্গিনায় শতাধিক ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয় এবং সংগঠনের নেতৃবৃন্দ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ উৎফল বড়ুয়াকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30