শিরোনামঃ-

» ২৪-এর গণঅভ্যুত্থান স্মরণে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮. জুলাই. ২০২৫ | শুক্রবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

চব্বিশের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

জেলা প্রশাসন,সিলেটের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আলোকে আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় সিলেট সার্কিট হাউজ থেকে তা শুরু হয়।

Manual5 Ad Code

গণঅভ্যুত্থান স্মরণে সিলেট জেলায় সার্কিট হাউজ-কোর্টপয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা-রিকাবীবাজার-জিতু মিয়ার পয়েন্ট-সার্কিট হাউজ রুটে প্রতীকী ম্যারাথন (৫ কি.মি.) অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

ম্যারাথনে স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ, খেলোয়ারবৃন্দ, রোভার স্কাউটস এর সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Manual8 Ad Code

ম্যারাথন সম্পন্ন করায় ৩৬ জনকে সনদ প্রদান করেন জেলা প্রশাসক।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31