শিরোনামঃ-

» গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে এ অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাবে : এমরান চৌধুরী

প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাবে। আমি ছাত্র জীবন থেকে মানুষের কল্যাণে কাজ করছি। এই অঞ্চলের মানুষের জন্য আমি কাজ করতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে সুযোগ দিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের উন্নয়নে কাজ করবে।
তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সর্বস্তরের জনগন এবং জাতীয়তাবাদী পরিবারের সকলের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের শহীদদের নামে স্মৃতি ফলক নির্মাণ করা হবে। এই এলাকার জন‍্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি আরও বলেন শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট উন্নয়ন সহ সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ‍্যমে এই এলাকাকে  আধুনিক এলাকা হিসাবে পরিনত করা হবে।
বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিএনপি নেতা রেজাউল ইসলাম বিল্লাহ’র সভাপতিত্বে ও বার্মিংহাম সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বাবরুল হোসেন বাবরুল পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, সাংগঠনিক সম্পাদক মুশাহিদ তালুকদার, ফেরদৌস আলম।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জমসেদ আলী, আয়াছ মিয়া, আওলাদ হোসেন, আবজার আহমদ, জামিল আহমদ, ইকবাল আহমদ, ফয়ছল আহমদ, সৈয়দ মোস্তফা লায়েক, লুবেক আহমদ চৌধুরী, কিবরিয়া ইসলাম, আবু সাইদ চৌধুরী শাকিল,  মুরশেদ আহমদ,  শাকিল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31