শিরোনামঃ-

» জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে : মাওলানা মাহমুদুল হাসান

প্রকাশিত: ১৪. জুলাই. ২০২৫ | সোমবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে সোমবার (১৪ জুলাই) বেলা ৩টায় সিলেট আইএবি মিলনায়তনে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি।

বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব নযীর আহমদ।

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের নতুন বাংলাদেশ এবং নিরাপদ দেশ গঠনের লক্ষ্যে জনগণের নিকট জবাবদিহি মূলক একটি সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জবাবদিহীতার অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয়।

Manual1 Ad Code

নেতৃবৃন্দ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না, জবাবদিহীতামূলক সরকার হবে এবং একটি সুন্দর দেশ গঠন হবে।

Manual6 Ad Code

যৌথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আমীন, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, সদস্য মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক  মাওলানা বদরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা সভাপতি মুফতী আবু তাহের মিসবাহ, মহানগর সাধারণ সম্পাদক প্রভাষক বুরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম, মহানগর সভাপতি জাকির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলবাবুল হক চৌধুরী, মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30