শিরোনামঃ-

» কিডনি ফাউন্ডেশন হাসপাতালে  ব্রিটিশ চ্যারিটি প্রতিনিধি দল

প্রকাশিত: ১৪. জুলাই. ২০২৫ | সোমবার


Manual6 Ad Code

সিলেট কিডনি ফাউন্ডেশনের প্রশংসা করেছে ব্রিটিশ চ্যারিটি সেলফ্লেস

নিউজ ডেস্কঃ
সিলেট কিডনি ফাউন্ডেশনে সৌহার্দ্যপ‚র্ণ পরিবেশে হাসপাতাল পরিদর্শন করেছেন, একটি উচ্চপর্যায়ের ব্রিটিশ চ্যারিটি প্রতিনিধি দল সেলফ্লেস।

Manual2 Ad Code

সোমবার (১৪ জুলাই) দুপুরে দলটি নগরীর সিলেট বাদাঘাটে অবস্থিত কিডনি হাসপাতাল পরিদর্শন করেন।

Manual6 Ad Code

সিলেট কিডনি ফাউন্ডেশনের কো-অিির্ডনেটর জিয়া ইসলাম সহ হাসপাতালের কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এসময় ব্রিটিশ সেলফ্লেস চ্যারিটি প্রতিনিধি দল হাসপাতালের প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং ডায়লাইসিস-এ থাকা রোগীদের সাথে কথা বলেন। তাঁরা রোগীদের চিকিৎসারও খোঁজ-খবর নেন।

Manual7 Ad Code

হাসপাতাল পরিদর্শনকালে ব্রটিশ প্রতিনিধি দল সিলেট কিডনি হাসপাতাল এর কার্যক্রম এর প্রশংসা করেন। তারা হাসপাতালের চিকিৎসার বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন এবং ভবিষ্যতে কিডনি রোগ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সেবার জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় প্রতিনিধি দলে ছিলেন, জেসিকা সিদরাতুল, জাসমিনা শারাপ, গেভি বেইকা, ডা. কিট ম্যাকভাউল, রোকিয়া বেগম, হায়া মেমন, সাবরিনা সিদ্দিক,আমনা ইমরান, ভিলটি সিডিলাইট।

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল-এর পক্ষে উপস্থিত ছিলেন, ট্রেজারার জুবায়ের আহমেদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডা. কাজী মুশরিক, নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. ফাতেমা খানম, মেডিকেল অফিসার ডা. অর্ণব, ডিরেক্টও (এডমিন) সৈয়দ সাদেক হোসেন, সিকিউরিটি ম্যানেজার উবায়েদ বিন বাসিত, মুহিবুর রহমান রাসেল প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30