শিরোনামঃ-

» এসএসসিতে সিলেট বোর্ডে প্রথম দিব্যজ্যোতি

প্রকাশিত: ১৩. জুলাই. ২০২৫ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করেছে দিব্যজ্যোতি গোস্বামী সূর্য।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৭ নম্বর পেয়ে সে এই কৃতিত্ব অর্জন করে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা গ্রামের বাসিন্দা ব্যাংকার জ্যোতিলাল গোস্বামীর ছেলে দিব্যজ্যোতি গোস্বামী সূর্য।

Manual7 Ad Code

তার পিতা ডাচবাংলা ব্যাংক সিলেট উপশহর শাখায় সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার মাতা একজন প্রাক্তন শিক্ষিকা। বর্তমানে তারা সিলেট নগরীর মিয়া ফাজিল চিস্ত এলাকায় বসবাস করছেন।

Manual3 Ad Code

এক প্রতিক্রিয়ায় দিব্যজ্যোতি গোস্বামী সূর্য বলে, ‘আমি ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই। এজন্য আমি সকলের শুভাশীষ প্রার্থী।’

Manual1 Ad Code

তার পিতা জ্যোতিলাল গোস্বামী বলেন, ‘তার এই ফলাফলে সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ।পাশাপাশি তার বিদ্যালয়ের শিক্ষক সহ সকল শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের কাছে সূর্যের জন্য আশীর্বাদ কামনা করছি।’

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30