শিরোনামঃ-

» গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের পরগণা ও সোনাপুর বাজারে লিফলেট বিতরণ

প্রকাশিত: ১৩. জুলাই. ২০২৫ | রবিবার

Manual3 Ad Code

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে : ড. মো. এনামুল হক চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় ও মজলুম দল। বিএনপিকে নিশ্চিহ্ন ও জনবিচ্ছিন্ন করার অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোন ষড়যন্ত্রই সফল হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সঠিক পথে রয়েছে।

Manual8 Ad Code

জাতীয়তাবাদী শক্তিকে আমাদের শীর্ষ নেতার তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতি চালিয়ে যেতে হবে। বিএনপিকে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। সম্মিলিতভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।

Manual5 Ad Code

তিনি বলেন,  অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের জন্য দেশের গণতন্ত্রকামী মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি সবসময় সংস্কারের রাজনীতিতে বিশ্বাসী।

তাই আমাদের নেতা তারেক রহমান সংস্কারের ৩১ দফার একটি রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব। জাতীয়তাবাদী আদর্শের সর্বস্তরের জনশক্তিকে ৩১ দফার পক্ষে জনমত গঠনে কাজ মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

Manual1 Ad Code

তিনি রোববার (১৩ জুলাই) বিকেলে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের পরগণাবাজার ও সোনাপুর বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ড. মো. এনামুল হক হক চৌধুরী দিনভর বাঘা ইউনিয়নের বিভিন্ন বাজার ও পয়েন্টে লিফলেট বিতরণ করেন এবং দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বসাধারণের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা হাসান ইমাদ, জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, সিলেট মহানগর বিএনপির পল্লী বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি ফারুক আহমদ, সদস্য বাতাই মিয়া, বাঘা ইউনিয়ন বিএনপি নেতা আনা মিয়া, বিএনপি নেতা বিলাল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা সেলিম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা যুবদল নেতা মোস্তাক আহমদ, মিজানুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুল মোরসালিন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম সিরাজুল ইসলাম, মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক সেবুল আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুলেমান, সদস্য সচিব আলী হোসেন, শ্রমিক দলের সভাপতি হানিফ, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ইউনিয়ন জাসসের সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক জুনায়েদ, যুবদল নেতা মখলিস খান, সুহিন, সানী, জেলা যুবদলের সদস্য বিলাল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জুবের আহমদ জুুবের, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা শ্রমিক দলের সদস্য সোহেল আহমদ, বাঘা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হানিফ আহমদ, সিনিয়র সহ-সভাপতি জিতু মিয়া, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুর শহীদ সহ-সভাপতি মনজুর ইসলাম, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আলেক মিয়া, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লায়েস আহমদ, দপ্তর সম্পাদক শাফি আহমদ, সদস্য জামিল আহমদ ও শামীম আহমদ শুকুর প্রমূখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930