শিরোনামঃ-

» নগরির কাজিরবাজারে হোটেল শ্রমিক হত্যার নিন্দা ও ক্ষোভ প্রকাশ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের

প্রকাশিত: ১৩. জুলাই. ২০২৫ | রবিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
রবিবার (১৩ জুলাই) আনুমানিক সকাল ৯টায় সিলেটের কাজিরবাজারস্থ একটি ঘরোয়া হোটেলে ‘চা দিতে দেরি হবে’ বলায় সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুমন মিয়া (২২) নামে এক হোটেল কর্মচারীকে ছুরি মেরে হত্যা করে দুষ্কৃতিকারীরা।

Manual6 Ad Code

ঘটনার পরবর্তীতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual7 Ad Code

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া ও সাধারণ সম্পাদক মো. আনছার আলী সংবাদ মাধ্যমে প্রেরিত এক বার্তায় এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, হোটেল শ্রমিকদের জীবনে এটি নতুন কোন বিষয় নয়।

Manual6 Ad Code

প্রায়শই এরকম তুচ্ছ ঘটনা, চাকুরি ক্ষেত্রে নিরাপত্তার অভাবে অনেক হোটেল শ্রমিককে মৃত্যুর শিকার হতে হয়।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে চাকুরি নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখলেও প্রতিনিয়ত মালিক সরকার ও কতিপয় সন্ত্রাসীদের ধারা মারধর এমনকি হত্যার শিকার হতে হয়।

নেতৃবৃন্দ নিহত রুমনের খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও নিহতের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের প্রেক্ষিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930