শিরোনামঃ-

» এসএসসিতে মুহিবুর রহমান একাডেমির শতভাগ সাফল্য

প্রকাশিত: ১০. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
২০২৫ সালে সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকায় অবস্থিত মুহিবুর রহমান একাডেমি এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাসের ধারাবাহিক রেকর্ড সমুন্নত রেখেছে।

Manual1 Ad Code

মুহিবুর রহমান একাডেমি থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ সহ অসাধারণ ফলাফল অর্জন করেছে। পাসের হার শতভাগ।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) শিক্ষাবোর্ড থেকে এ তথ্য জানা যায়।

Manual4 Ad Code

মুহিবুর রহমান একাডেমি প্রতিষ্ঠার পর থেকে পাবলিক পরীক্ষাগুলোতে ধারাবাহিকভাবে ভালো ফল অর্জন করে আসছে।

Manual3 Ad Code

খেলার মাঠ, সুইমিং পুল, জিমনেশিয়ামসহ সর্বাধুনিক ডিজিটাল এই শিক্ষা-প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান এসএসসির ফল প্রকাশের পর ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান এবং তিনি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। ছুটে আসেন অভিভাবকরাও।

উপস্থিত অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে একাডেমির পাঠদানের প্রশংসা করেন।

একাডেমির চেয়ারম্যান ছাড়াও শিক্ষার্থী-অভিভাবকের আনন্দ-উল্লাসে যোগ দেন, একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর আবদুস শহীদ চৌধুরী জিয়া, এসএসসি পরীক্ষার্থীদের বাংলা ভার্সনের শ্রেণি-শিক্ষক অজয় কুমার দাস তালুকদার ও ইংরেজি ভার্সনের শ্রেণি-শিক্ষক রাসেল আহমেদসহ একাডেমির শিক্ষক-শিক্ষিকাগণ।

Manual2 Ad Code

উল্লেখ্য, মুহিবুর রহমান একাডেমি সবসময়ই পাবলিক পরীক্ষাগুলোতে ভালো ফলাফল অর্জন করে অভিভাবক মহলে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30