- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» সিলেটে জটিল রোগে আক্রান্ত ১শ রোগীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ
প্রকাশিত: ১০. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স কক্ষে “হাসপাতাল সমাজসেবা কার্যক্রম”-এর আওতায় ক্যান্সার, কিডনি রোগ, স্ট্রোকে প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১শ রোগীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির তার বক্তব্যে উল্লেখ করেন, “এই কর্মসূচির মাধ্যমে মোট ৫শ জন রোগীকে আড়াই কোটি টাকা বিতরণ করা হবে।
ইতিমধ্যে ৩৫০ জন রোগীর তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ধারাবাহিকভাবে তাদের চেক প্রদান শুরু হয়েছে। বাকি ১৫০ জনের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান।”
সিলেট জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মোঃ আব্দুর রফিক জানান, “সমাজসেবা অধিদপ্তরের সহায়তা কর্মসূচিতে সিলেটে এখন পর্যন্ত ৪ হাজার ৯ শত ৬৯ জনের চেক শতভাগ বিতরণ করা হয়েছে।
এই ৬টি জটিল রোগে আক্রান্তরা চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে থাকেন। ৫০ হাজার টাকার এই সহায়তা তাদের জন্য আশার আলো বয়ে এনেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিলা খাতুন, সহযোগী অধ্যাপক ও নাক-কান-গলা হেড-নেক বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাইম এবং সমাজসেবা অফিসার জাহানারা বেগম।
সকলেই এই উদ্যোগকে দীর্ঘমেয়াদী চিকিৎসা সংগ্রামে রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর