শিরোনামঃ-

» সিলেটে ফিরলেন ফয়সল মাহমুদ

প্রকাশিত: ০৯. জুলাই. ২০২৫ | বুধবার


Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ
ফয়সল মাহমুদ একজন পুলিশ কর্মকর্তা এবং বর্তমানে তিনি সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (Deputy Inspector General) হিসেবে ব্বদলী হয়েছেন।
এর আগে সিলেটে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিসি (ডিসি-ট্রাফিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০তম বিসিএস-এর মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেন এবং কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে সুনামগঞ্জে এএসপি সদর সার্কেল, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অতিরিক্ত পুলিশ সুপার এবং ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার ছিলেন।
ফয়সল মাহমুদ সিলেট জেলার দক্ষিণ সুরমার পাঠানপাড়ার বাসিন্দা। তিনি তার কর্মজীবনে যানজট নিরসনে রাস্তায় মাইক নিয়ে প্রচারণা এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়েছেন।
এছাড়াও, তিনি সিলেট মহানগর পুলিশের ডিসি (ট্রাফিক) থাকাকালীন সময়ে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান।
সর্বশেষ তিনি কর্মরত ছিলেন রাজশাহীর সারদায়।
ফয়সল মাহমুদ একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা, যিনি বর্তমানে সিলেট রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন।
এদিকে সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আমিনুর রহমানকে এসবিদে বদলি করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930