শিরোনামঃ-

» সিলেটে সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওনার্স এসোসিয়েশন সাধারণ সভা সম্পন্ন

প্রকাশিত: ০৯. জুলাই. ২০২৫ | বুধবার


Manual7 Ad Code
নিউজ ডেস্কঃ
‎বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সভা সম্পন্ন হয়েছে। ‎
বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় নগরীর শাহজালাল উপশহরস্থ সংগঠন কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সহ-সভাপতি মো. কামাল উদ্দিন আহমদ, সাবেক সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, প্রফেসর সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিম, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, কার্যকরি কমিটির সদস্য ফরহাদ আলী ইমন, এ কে এম মনোয়ার আহমদ, ইফতেখার আহমেদ, এডভোকেট নাদিম রহমান, সঞ্জয় দাস, আখতারুল ইসলাম, জামেদ আহমদ, সাব্বির আহমদ ও লোকমান আহমদ প্রমুখ।
সভায় সিএনজি পাম্পগুলোর সকল সমস্যা সমাধানের ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়।
এসোসিয়েশনের সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী সংক্ষিপ্ত সফরে বিদেশ গমন উপলক্ষে মোহাম্মদ কামাল উদ্দিন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়া সভায় কেন্দ্রীয় নির্বাচন সফল করার লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
নির্বাচনে নিজের মহামূল্যবান আমানত ভোট দিয়ে সৎ ও আদর্শবান প্রার্থীকে বিজয়ী করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31