- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» যুব জমিয়ত কর্মীদের আদর্শের প্রতীক হতে হবে : মাওলানা কবীর আহমদ
প্রকাশিত: ০৯. জুলাই. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা কবীর আহমদ বলেন,দেশের সংকটময় সময়ে আদর্শিক ভূমিকা পালনে যুব জমিয়ত কর্মীদের আদর্শের পরিচায়ক হয়ে উঠতে হবে।
দেশ ও জাতির কল্যাণে আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে সৎ ও ন্যায়ের পক্ষে।”
বুধবার (৯ জুলাই) বাদ মাগরিব বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যুব জমিয়ত বাংলাদেশ-এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবীর আহমদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকের প্রধান অতিথি ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী। তিনি বলেন, “এই সময় জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের আদর্শিক অবস্থান থেকে কাজ করে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, উত্তর জমিয়তের সহ-সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, মহানগর সমাজসেবা সম্পাদক রেজাউল হক এলএলবি, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য মাওলানা নোমান সিদ্দিকী।
বৈঠকে দক্ষিণ, উত্তর ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদের মধ্যে ছিলেন, মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ আল-আতীক, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল হাসান খান, যুগ্ম সম্পাদক মুফতি ফরহাদ কোরেশী, সহ সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন খান, সহ সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক চৌধুরী, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, সাহিত্য সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, সমাজসেবা সম্পাদক দিলদার হোসেন, সিলেট দক্ষিণ যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, সিলেট কোতোয়ালি মডেল থানার যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ সালমান, গোলাপগঞ্জ যুব জমিয়তের তথ্য সম্পাদক মাওলানা মেহেদী হাসান শাকিল, উত্তর যুব জমিয়তের সমাজসেবা সম্পাদক ইলিয়াস আর-রায়হান এবং স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল ওয়াহিদ।
সভায় সর্বস্তরের নেতৃবৃন্দ আদর্শিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশের কল্যাণে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৪ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর