- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
» সিলেট জিতু মিয়ার পয়েন্টে স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা
প্রকাশিত: ০৭. জুলাই. ২০২৫ | সোমবার
ফয়ছল খানঃ
সিলেটের প্রবেশদ্বার খ্যাত নগরী ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টের চতুরদিকের সড়কের মধ্যে স্পিড ব্রেকার না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় পথচারী ও যাত্রীরা গুরুতর আহত হাওয়ার পাশাপাশি নিহতও হচ্ছেন।
দুর্ঘটনা এড়াতে সিলেটের জেলা প্রশাসক ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টে স্পিড ব্রেকার নির্মাণ করে দিয়ে মানুষের জীবন রক্ষা করার আহবান জানিয়েছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।
তিনি বলেন, প্রবাস থেকে বাংলাদেশে ছুটিতে আসলে সিলেট নগরীর খুলিয়াটুলা সিলভ্যালি টাওয়ারস্থ বাসায় থাকতে হয়। সেখান থেকে নামাজ পড়তে প্রতিদিন জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন শেখ ছানা উল্লাহ জামে মসজিদে যেতে হতো। মসজিদে যাওয়া আসার সময় রাস্তা পারাপারে সবসময় সড়ক দুর্ঘটনার ভয় করতো মনে।
আমি সহ মুসল্লীগণ জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্ট অতিক্রম করতাম, কখন যেন সড়ক দুর্ঘটনা ঘটবে এই আতঙ্ক সবসময় মনের মধ্যে কাজ করত।
গাড়িগুলো পয়েন্টে আসার আগে ধীর গতিতে চললেও জিতু মিয়ার পয়েন্টে আসার পরে মনে হয় গড়ির সর্বোচ্চ গতি বাড়িয়ে দেন ড্রাইবাররা। ড্রাইবারদের এমন অবহেলার কারণেই প্রায় দূর্ঘটনা ঘটে।
জাহাঙ্গীর হক রাজ আরোও বলেন, সিলেট বন্দর বাজার সড়ক, রিকাবী বাজার সড়ক, শেখঘাট সড়ক এবং নগরীর দক্ষিণ সুরমা থেকে উত্তর সুরমা কাজিরবাজার ব্রীজের মুখ সহ চতুরদিকের সড়কে স্পিড ব্রেকার না থাকায় জিতু মিয়ার পয়েন্টে এসে ড্রাইভারগণ যানবাহনের গতি না কমানোর জন্য প্রায়ই এই স্থানে দূর্ঘটনা ঘটছে।
সিলেটের মানুষ আর যেন সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত না হন সে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টে স্পিড ব্রেকার নির্মাণ করার জন্য সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর কাছে জোর দাবি জানিয়েছেন, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।
উল্লেখ্য, ৮ জুন ২০২৫ইং সিলেট নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে দাঁড়িয়ে থাকা একটি রিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় রাহিমা খানম জেসি নামে এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন রিকশাচালকও। এ ধরনের বিভিন্ন দূর্ঘটনা ঘটছে বিপদজনক এই পয়েন্টে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
লেখক: সমাজসেবক
এই সংবাদটি পড়া হয়েছে ৩১৩ বার
সর্বশেষ খবর
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর