শিরোনামঃ-

» প্ররোচনায় না পড়ে দ্রুত নির্বাচন দিন : প্রধান উপদেষ্টাকে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৫ | শনিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের বিলম্বিত করতে কিছু মহল কাজ করছে।

Manual4 Ad Code

প্রধান উপদেষ্টার প্রতি আহবান তাদের প্ররোচনায় না পরে দ্রুত নির্বাচন আয়োজন করেন।

Manual8 Ad Code

শনিবার (৫ জুলাই) বিকালে সিলেটের একটি কনভেনশন হলে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম)’র মাগফেরাত, দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও পরিপূর্ন সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় দোয়া মাহফিল  ঈদ পুনর্মিলনী ও শহীদ স্মরণ সভা অনুষ্ঠানে এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, দেশের মানুষ এখনও জিয়াউর রহমানের নামে ভোট দেয়। থার্মোমিটার দিয়ে মাপা হলেও দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জিয়াউর রহমান। আওয়ামী লীগ হলো চোরের ও লুটের দল। আর বিএনপি হলো স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের দল।

এ দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। দেশের সংকট এখনো কাটেনি। ওই ফ্যাসিস্ট সীমান্তের ওই পাড়ে বসে আছে। তিনি নাকি বলেন, যে কোনো সময় দেশে ঢুকে পড়বে।

তিনি আরোও বলেন, ৭৫ সালে শেখ মুজিবুর দেশটাকে ধ্বংস করে দিয়েছিলো। গত ১৭ বছরে এমন কোন সেক্টর নেই যে শেখ হাসিনা ধ্বংস করে নাই। ফ্যাসিস্ট হাসিনা এখন সীমান্তের ওপারে বসে নানা ষড়যন্ত্র করছে। এতদিন ভারতকে কেউ ধমক দিয়ে কথা বলতে পারেনি, বর্তমান সরকারও পারছে না। কিন্তু একমাত্র বিএনপিই ভারতকে ধমক দিয়ে কথা বলার সাহস রাখে। দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে।

তবে এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে।

Manual2 Ad Code

আব্দুস সালাম বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্যে বিশ্বাস করেন, তারা সবাইকে নিয়ে কাজ করতে চান। আসুন, ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবেলার মধ্য দিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই।

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আয়োজক মো. বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী ও এম এ মালেক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, ফয়সল আহমদ চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান, নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়ার সিদ্দিকী।

Manual6 Ad Code

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, শাহজালাল (র:) দরগাহ মসজিদের প্রধান ইমাম।

অনুষ্ঠানে বিএনপির সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭০ বার

Share Button

Callender

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031