শিরোনামঃ-

» সিলেটে হেফাজতে ইসলামের দুয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৫ | শনিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
দেশের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে শনিবার (৫ জুলাই ২০২৫) বাদ আসর সিলেট কালেক্টরেট জামে মসজিদে ২০১৩ সালে শাপলা চত্ত্বর, ২০২১ সালে ব্রাহ্মণবাড়ীয়া ও হাটহাজারী এবং ২০২৪ সালে জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার ওপর চালানো নির্মম গণহত্যায় শহীদদের স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনা করেন, হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করীম জালালী, সহ-সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা সামীউর রহমান মুসা, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ খাদিমানী, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মমশাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী রশিদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মাহমুদুল হাসান।

Manual2 Ad Code

আলাচকবৃন্দ সকল গণহত্যার জন্য বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকাকে দায়ী করে তাদের যথাযথ বিচার ও আহত এবং নিহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবী করেন।

Manual3 Ad Code

দেশব্যাপী হেফাজতের নেতা-কর্মীদের উপর অবশিষ্ট সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানান।

Manual5 Ad Code

পরিশেষে দেশপ্রেমিক ও ইসলামের জন্য জীবন উৎসর্গকারী সকলের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন, দরগাহে হযরত শাহজালাল রাহ. জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হাফেজ আসজাদ আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30