শিরোনামঃ-

» সিলেটে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল’র উদ্বোধন

প্রকাশিত: ০৪. জুলাই. ২০২৫ | শুক্রবার


Manual5 Ad Code

গ্যাস্ট্রোলিভার হাসপাতাল চিকিৎসা সেবায় সিলেটে নতুন দ্বার উন্মোচন করবে : আরিফুল হক চৌধুরী

নিউজ ডেস্কঃ
সিলেটে এই প্রথম বেসরকারি পর্যায়ে অত্যাধুনিক ও বিশেষায়িত গ্যাস্ট্রোলিভার হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে সিলেট নগরীর উপশাহরস্থ এবিসি পয়েন্ট সংলগ্ন এলাকায় সিলেট গ্যাস্ট্রোলিভার হাসাপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সানের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে বিষয়বিক্তিক হাসপাতালের সংখ্যা অনেক কম। গ্যাস্ট্রোলিভার হাসপাতাল চিকিৎসা সেবায় সিলেটে নতুন দ্বার উন্মোচন করবে।

শরীরের অঙ্গের মধ্যে লিভার অতন্ত গুরুত্বপূূর্ণ, সিলেটের মানুষ এই হাসপাতাল থেকে উপকৃত হবে।

সিলেটের মধ্যবিত্ত, নিম্নআয়ের মানুষের চিকিৎসা সেবায় চিকিৎসকদের আরও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, এই হাসপাতালের সুন্দর পরিবেশ, চিকিৎসা সেবা, গুণগত মান সিলেটের মানুষের আশা-প্রত্যাশা পূরণ করবে বলে আমি আশা করি।

Manual5 Ad Code

সিলেট গ্যাস্ট্রোলিভার হাসাপাতালের চেয়ারম্যান এহতেসামুল হক চৌধুরী সামুল এর সভাপতিত্বে ও সিলেট গ্যাস্ট্রোলিভার হাসাপাতালের পরিচালক মাছুম ইফতেখার রসুল শিহাব ও ম্যানেজার এডমিন মো. রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলাম সিলেট জেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ও লিভার বিশেষজ্ঞ ডা. মু. মুহিবুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (এন্ড্রোক্রাইনোলোজি) ডা. মো. হাবিবুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি বিভাগ) ডা. এস এম হাবিবউল্লাহ সেলিম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (হৃদরোগ বিভাগ) ডা. মো. শুয়াইব আহমদ শোয়েব, কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো: মঈন উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন, সিলেট গ্যাস্ট্রোলিভার হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ) ডা. মো. অলিউর রহমান।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, ফার্মেসী ইনচার্জ হাফিজ সৈয়দ মো. লোকমান হোসেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বদর উদ্দিন।

স্বাগত বক্তব্যে ডা. মো. অলিউর রহমান বলেন, সিলেটের মানুষ আর হুট করে ঢাকায় যেতে হবে না। এখন থেকে সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। অত্যাধুনিক মেশিন ও বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করবেন।

জনগণ যাতে চিকিৎসার ব্যয় বহন করতে পারে সেই লক্ষে সমস্ত টেস্ট পরিক্ষায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

২৪ ঘন্টা ইনডোর-আউটডোর সেবা প্রদান করবে এই হাসপাতাল। এছাড়াও সব চেয়ে আধুনিক মেশিন ও সেরা চিকিৎসকদারা লিভার সার্জারি, পিত্তনালীর পাথর অপারেশন করা হবে এই হাসপাতালে।

Manual2 Ad Code

তাছারাও হাসপাতালে ব্যাথামুক্তভাবে গুম পাড়ানোর মাধ্যমে এন্ডোসকপি ও কলোনস্কপি করার সু-ব্যবস্থা রযেছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30