শিরোনামঃ-

» সিলেট-সাদা পাথর রুটে চালু হলো এসি বাস

প্রকাশিত: ০১. জুলাই. ২০২৫ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য সিলেট, সাদা পাথর, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, হাদারপারে এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (১ জুলাই) এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। আম্বরখানা মজুমদারী এলাকা থেকে চলাচল করবে এই বাস সার্ভিস। প্রতিদিন সকাল পৌনে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই রুটের বাস চালু থাকবে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট-সালুটিকর-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ-হাদারপাড়-গোয়াইনঘাট বাস মালিক সমিতির চেয়ারম্যান হুমায়ুন আহমেদ মাসুক, তোফায়েল বাসিত তপু, আবুল কাসেম, আব্দুল্লাহ শাফি সাহেদ,শফিক নুর।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শফিক মিয়া, মুহিবুর রহমান, জহিরুল ইসলাম, রঞ্জিত দত্ত, ছাদেক আলী, হারুন, নজির হোসেন, রিয়াজ আহমদ, তামজিদ আহমদ, জমির হোসেন, প্রমুখ

এবিষয়ে সিলেট-সালুটিকর-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ-হাদারপাড়-গোয়াইনঘাট বাস মালিক সমিতির চেয়ারম্যান হুমায়ুন আহমেদ মাসুক বলেন, প্রাথমিকভাবে সাধারণ যাত্রী ও পর্যটকদের জর‌্য ৪টি এসি বাস চালু করা হয়েছে।

প্রতি ঘন্টা পর পর ভোলাগঞ্জ-সাদাপাথরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ১০টি নন এসি বাস দিয়ে এই সার্ভিসটি চালু করা হয়েছে।

পর্যায়ক্রমে যাত্রী চাহিদা আলোকে বাসের সংখ্যা বাড়ানো হবে। তিনি বলেন, মজুমদারী থেকে সাদা পাথর ভাড়া হবে ১০০ টাকা, কোম্পানিগঞ্জ ৭০ টাকা, ভোলাগঞ্জ ৯০ টাকা, টুকেরবাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নন এসি বাস ভাড়া সিলেট-সাদা পাথর ৬০ টাকা, ভোলাগঞ্জ ৫৫ টাকা, টুকেরবাজার ৫০ টাকা এবং কোম্পানিগঞ্জ ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31