শিরোনামঃ-

» শহীদ তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট’র ৩ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ৩০. জুন. ২০২৫ | সোমবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মারণে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Manual1 Ad Code

কর্মসূচির মধ্যে রয়েছে তুরাব স্মরণে আগামী ১৮ জুলাই বিয়ানীবাজারস্থ নিজ বাড়িতে কবর জিয়ারত ও দোয়া, ১৯জুলাই সাংবাদিক সমাবেশ, ২০ জুলাই স্মারকলিপি প্রদান।

সোমবার (৩০জুন) এসোসিয়েশনের কার্যালয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সভাপতি- হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য নুরুল ইসলাম, আজমল আলী।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ১৯জুলাই ২০২৪ ইং শুক্রবার কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন বিপিজেএ সিলেট এর সদস্য ফটো সাংবাদিক এটিএম তুরাব।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30