শিরোনামঃ-

» রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের বর্ষ সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ২৯. জুন. ২০২৫ | রবিবার


Manual6 Ad Code

বিশ্বজুড়ে রোটারিয়ানরা মানব সেবায় নানামুখী কাজ করে চলেছে : পিডিজি ইঞ্জিনিয়ার এম আব্দুল লতিফ এমপিএইচএফ এমডি

নিউজ ডেস্কঃ
পিডিজি ইঞ্জিনিয়ার এম আব্দুল লতিফ এমপিএইচএফ এমডি বলেছেন, বিশ্বজুড়ে রোটারিয়ানরা মানব সেবায় নানামুখী কাজ করে চলেছে।

দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সেবা, শিক্ষা বৃত্তি প্রদানসহ নানামুখী সেবামূলক কার্যক্রমে রোটারিয়ানরা সুদীর্ঘ কাল থেকে অবদান রেখে চলেছে।

Manual5 Ad Code

তিনি বলেন, মানুষ মানুষের জন্য-এই মন্ত্রে দীক্ষিত হয়ে রোটারি ক্লাব সামাজিক সেবামূলক কার্যক্রম করে চলেছে। সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মন্ত্রে দীক্ষিত হয়ে রোটারিয়ানরা সারা বাংলাদেশে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সদস্যরা রোটারী অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন পদকে ভূষিত হচ্ছেন।

তিনি শনিবার (২৮ জুন) রাতে নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের ২০২৪-২৫ বর্ষ সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ক্লাবের সভাপতি রোটারিয়ান পিপি আব্দুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কো-অডিনেটর এ্যাডমিন ডি৬৫ রোটারিয়ান পিপি কামরুজ্জামান চৌধুরী (রুমান), কো-অর্ডিনেটর ফিনান্স ডি ৬৫ রোটারিয়ান পিপি কবির উদ্দিন আহমদ, রোটারিয়ান পিপি মো. সিদ্দিকুর রহমান পিএইচএফ, রোটারিয়ান পিপি জিয়াউল হক এমপিএইচএফ, রোটারিয়ান পিপি মো. তৈয়বুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি এম এ মুকিত আরএফএসএম, রোটারিয়ান পিপি এম এ রহিম আরএফএসএম, রোটারিয়ান পিপি ইঞ্জিঃ রুহুল আলম পিএইচএফ, রোটারিয়ান পিপি এডভোকেট বদরুল হোসাইন পিএইচএফ, রোটারিয়ান হাসান উদ্দিন চৌধুরী, মেট্রোপলিটন প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল বাছিত, সেক্রেটারী রোটারিয়ান আমিরুল ইসলাম সুমন, রোটারিয়ান আব্দুর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান পরিচালনা করেন, রোটারিয়ান পিপি নজরুল ইসলাম পিএইচএফ।

Manual4 Ad Code

ভোট অফ থেকন্স দেন, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ।

Manual3 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, রোটারিয়ান পিপি মো. শামছু উদ্দীন পিএইচএফ।

জাতীয় সংগীত পরিবেশন করেন, রোটারিয়ান শিশির রঞ্জন সরকার আরএফএসএম।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031