শিরোনামঃ-

» সিলেট জেলা মাইক্রোবাস, জীপ, কার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

প্রকাশিত: ২৮. জুন. ২০২৫ | শনিবার

Manual4 Ad Code

ফ্যাসিস্ট হাসিনা দেশ লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে : আলহাজ্ব এম এ মালিক

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা মাইক্রোবাস, জীপ, কার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার বাইপাস রোডস্থ সাউথ সুরমা সিএনজি পাম্প সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক।

সিলেট জেলা মাইক্রোবাস, জীপ, কার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নূর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিক দলের আবহবায়ক কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত, জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রো পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো রুনু মিয়া, সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব মো. নুরুল ইসলাম, আহবায়ক কমিটির প্রচার ও প্রকশনা দায়িত্বপ্রাপ্ত মইনুল ইসলাম অপু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, ট্রাক পিকআপ কাভার্ডভ্যান কদমতলী শাখার সভাপতি কাওছার আহমদ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা মাইক্রোবাস, জীপ, কার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মো. মোহাম্মদ আব্দুল লতিফ তাপাদার, সহ সভাপতি মো. আলতাব হোসেন, আলী হোসেন শওকত, মো. শফিকুল ইসলাম, মো. জালাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুরমান আহমদ সুমন, সহকারী সাধারণ সম্পাদক কবির হোসেন, রুবেল আহমদ, মানিক হোসেন, শাহবু উদ্দিন, কোষাধ্যক্ষ মখসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় আহমদ সায়েদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন, প্রচার সম্পাদক গাজীম খান, সমাজ কল্যাণ সম্পাদক মো. দুলু মিয়া, আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল কালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম, লাইন সম্পাদক মো. নানু মিয়া, নূরউদ্দিন আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল রউফ, মো. বকুল, মো. রুহুল আমিন, সুমন সরকার, শাহীন আহমদ, রুমেল আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ লুটপাট করে বিদেশে টাকা পাচার করে বাংলাদেশের অতুলনীয় ক্ষতি করেছে।

Manual8 Ad Code

স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে বিএনপির সাথে কাঁদে কাঁদ মিলেয়ে পরিবহণ শ্রমিকরা সাহসীকতার সাথে রাজপথে ভূমিকা রেখেছেন। আগামীতেও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে পরিবহণ শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে হতে হবে।

তিনি বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিকদেরকে একযুগে করার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30