শিরোনামঃ-

» সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ৩০ জুন সোমবারের পদযাত্রা সফলে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮. জুন. ২০২৫ | শনিবার

Manual3 Ad Code

ফুটপাত ও রাস্তা পূর্ণরূপে দখলমুক্ত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার

নিউজ ডেস্কঃ
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৭ জুন ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করায় দাবীতে পদযাত্রা কর্মসূচী সফলে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ফুটপাত ও রাস্তা পূর্ণরূপে দখলমুক্ত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার করা হয়।
সভায় ৩০ জুন সোমবার বেলা সাড়ে ১১টায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পদযাত্রা কর্মসূচী ও দুপুর ১২টায় সিলেট মহানগরীর নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় সবসময়ই রাজপথে থাকার অঙ্গীকার করে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে নাগরিক শপথ এর উদ্যোগ গ্রহণ করা হয়।
আগামী ৩০ জুন সোমবার ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে পদযাত্রা কর্মসূচী ও নাগরিক শপথ অনুষ্ঠানে সিলেট মহানগর প্রেমী ৪২টি ওয়ার্ডের সর্বস্তরের সচেতন নাগরিকদের উপস্থিত থাকার জন্য বিশেষ প্রস্তুতি সভা থেকে আহবান জানানো হয়।
Manual1 Ad Code

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের।

Manual6 Ad Code

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে পদযাত্রা কর্মসূচী সফলে বিশেষ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, দপ্তর সম্পাদক কালিপদ সূত্রধর, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মো. সুহেল মিয়া, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মো. আব্দুল আলী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি মো. নিয়াজ কুদ্দুছ খাঁন, অর্থ সম্পাদক পিযোষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ, দপ্তর সম্পাদক সাগর দে, সহ-ধর্ম সম্পাদক মো. তাজউদ্দিন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মো. পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মো. জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সাংগঠনিক সম্পাদক মো. সুহেল মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইয়াকুব, সিসিক ৮নং ওয়ার্ড কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন চৌধুরী।
সভায় নেতৃবৃন্দদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, তরুন রায়, মখছুছুর রহমান, রত্ন আচার্য্য রবিন, রথীন্দ্র দাস, এস.এম নজরুল ইসলাম, সাগর দে, শাহরুপ মিয়া ও কবি মকসুদ আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930