- মাওলানা জিলাল আহমদের মায়ের ইন্তেকালে মহানগর মজলিসের শোক
- শহীদ জিয়ার শাহদাত বার্ষিকী; মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
- দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ
- তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর
- সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
» দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নতুন সাধারণ সম্পাদক ফয়েজ
প্রকাশিত: ২৬. জুন. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদকে প্রাথমিক সদস্যপদ সহ সকল পদপদবী থেকে বহিষ্কারের পর মো. বজলুর রহমান ফয়েজকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছে দলটির হাইকমান্ড।
এর আগে তিনি উপজেলা বিএনপির ১ম যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাঁকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
পত্রে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বজলুর রহমান ফয়েজ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। দল আশা করে যে তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন।
উল্লেখ্য, বজলুর রহমান ফয়েজ বর্তমানে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ওপর আস্থা রেখেই দল তাকে নতুন এই দায়িত্বে অভিষিক্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
পত্রের অনুলিপি দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিনকেও পাঠানো হয়েছে।
দায়িত্বপ্রাপ্তির পর বজলুর রহমান ফয়েজ সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ।
আমি চেষ্টা করব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দক্ষিণ সুরমা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় অঙ্গনে নতুন গতিশীলতার সৃষ্টি হবে বলেও অনেকে আশা প্রকাশ করছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


