শিরোনামঃ-

» প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে স্বাস্থ্য সহকারীদের দুই ঘন্টার কর্মবিরতি পালন

প্রকাশিত: ২৪. জুন. ২০২৫ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মতর স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমসমান সংযুক্ত করে নির্বাহী আদেশে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পযমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সিলেট সদর উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিলেটেও সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচী পালন করা হয়।

Manual1 Ad Code

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সিলেট সদর উপজেলা শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী রাখাল সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বাস্থ্য সহকারী কিংশুক দাশ এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সিলেট সদর উপজেলা শাখার সহ সভাপতি স্বাস্থ্য সহকারী মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক স্বাস্থ্য সহকারী রাশিদা খানম চৌধুরী, সদস্য বকুল কান্ত দাশ, সুজেতা ভট্টাচার্য্য, বেবী রায়, শিপন মিয়া, অমিয় প্রসন্ন দাশ, কলি রানী দাশ, শাহেদা খানম, ফারিহা বেগম, নেপলি রায়, মঞ্জুললি পলি, শাসুন নাহার বেগম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিষোধক হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি।

আমাদের এ টিকা প্রদানের কাজটি সম্পূর্ণ টেকনিক্যাপ হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন ।

তারা বলেন, আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও বিগত সরকার আমাদের শুধু আশার বাণীই দিয়ে গেছেন। কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এ কর্মবিরতি পালন করছি।

বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত দাবিগুলো মধ্যে রয়েছে- নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করা, বেতন স্কেলে উন্নীতকরনের পূর্বে স্বাস্থ্য সহকারী সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক গন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেট প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করা এবং পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণ কারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্যপরিদর্শকস্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম দিতে হবে।

বক্তারা আরোও বলেন, আমরা এ কর্মবিরতি পালনের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি ও আবেদন দিয়ে আমাদের দাবি ও কর্মসূচি বিষয়ে অবগত করেছি।

Manual5 Ad Code

কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের হুশিয়ারি দেন।

বক্তারা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার কাছে বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের আবেদন বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930