- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» তরুণদের মেধা ও সাহসিকতাই পারে দেশকে উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে : মুক্তাদির
প্রকাশিত: ২১. জুন. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৫ আগস্ট পরবর্তী আমরা একটি নতুন দেশ পেয়েছি। কিন্তু গত ১৫-২০ বছর যে বাংলাদেশ ছিল, সেখানে বাংলাদেশের মানুষের কোনো অংশগ্রহণ ছিল না।
তিনি বলেন, এর বড় প্রমাণ হলো, পরপর ৩টি জাতীয় নির্বাচন। এই নির্বাচনগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না, ছিল না কোনো গণতান্ত্রিক স্বচ্ছতা।
তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের শক্তি, মেধা ও সাহসিকতাই পারে বাংলাদেশকে একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে। এ জন্য তাদের মধ্যে গড়ে তুলতে হবে একটি শক্তিশালী চিন্তাচেতনা, যাতে তারা কোনো দলীয় বিভাজনের মধ্য দিয়ে নয়, বরং দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিতে পারে।
তিনি আরও বলেন, রাজনৈতিক অংশগ্রহণ মানে কেবল স্লোগান দেওয়া নয়।
বরং দেশের বাস্তবতা অনুধাবন, সংকট বিশ্লেষণ এবং পরিবর্তনের নেতৃত্ব দেওয়াই তরুণদের আসল দায়িত্ব। তারা যেন চিন্তা করতে শেখে কে কেমন সরকার করলো, জনগণের পাশে কে ছিল, কে ছিল না-এই জবাবদিহিতার চেতনা থেকেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
শনিবার (২১ জুন) সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ে “তরুণ কণ্ঠ একটি উন্নত বাংলাদেশের জন্য” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রুকনুল ইসলাম শামীমের পরিচালনায় আলোচনায় অংশ নেন, শিক্ষার্থী ফয়সাল আহমদ, আশরাফ, সাব্বির শুভ, হাফিজ লায়েক, নাঈমা বেগম, সুমাইয়া আক্তার, তাসনিয়া বেগম, রুকন আহমদ, জুনেদ উদ্দিন, ইমাদ আহমদ, ইলিয়াস হোসেন, রাকিব আলী, রাইয়্যান আহমদ, সুরাইয়া বেগম, জাবেদ আহমদ, মুনিরা বেগম, সুহাদা বেগম, মারিয়া ইসলাম, ইমরান আহমদ, সুমন আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ
মতবিনিময় সভায় স্থানীয় যুব সমাজ, শিক্ষার্থী, নবীন রাজনীতিক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং নিজেদের মতামত প্রকাশ করেন। খন্দকার মুক্তাদির সব প্রশ্নের জবাব দেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর