- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেটে চলছে বাউল হেলাল উদ্দিন সরকার ‘লোক উৎসব ২০২৫’
প্রকাশিত: ২১. জুন. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাউল হেলাল উদ্দিন সরকার ‘লোক উৎসব ২০২৫’।
শনিবার (২১ জুন) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে, যা চলবে রাত ১০টা পর্যন্ত।
বাউল হেলাল উদ্দিন সরকার লোক উৎসবের আহ্বায়ক এস এম মানিকের সভাপতিত্বে এবং জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।
বাউল হেলাল উদ্দিন সরকার ‘লোক উৎসব ২০২৫’- এর উদ্বোধন করেন প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান ও বাংলা লোক গানের গবেষক সুমন কুমার দাস।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. জাহিরুল ইসলাম অচিনপুরী।
প্রধান বক্তা ড. জাহিরুল ইসলাম অচিনপুরী বলেন, ‘আমরা যারা নিজেদেরকে বাউল শিল্পী বলে দাবি করি বা বর্তমানে বাউল অঙ্গনে বিভিন্নভাবে কাজ করি, আমরা যদি আত্মচিন্তায় মগ্ন হই তাহলে বর্তমানে বাউল সমাজের যে ত্রুটি বিচ্যুতি দেখা দিচ্ছে আমরা অনেকটা জনসাধারণের কাছে অসম্মানের দিকে চলে যাচ্ছি। এখন আমাদের বেশি বেশি করে লোক উৎসব করতে হবে। সাধরণের কাছে বাউল সংস্কৃতি তুলে ধরতে হবে।’
সুমন কুমার দাস বলেন, ‘বাউলদের শুদ্ধু মানুষে পরিনত হতে হবে। একজন বাউলের সর্বক্ষেত্রে শুদ্ধতার প্রয়োজন। বাউলের যে মতপার্থক্য রয়েছে সেগুলোকে ভুলে এর আদর্শকে ধারণ করবো। তাহলেও প্রকৃত বাউল হওয়া যাবে।’
সভাপতির বক্তব্যে এস এম মানিক বলেন ‘লোক সংগীত আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত। বাউল হেলাল উদ্দিন সরকার ছিলেন, সেই শিকড়ের একজন অগ্রসেনানী। তার স্মরণে এমন আয়োজন আগামী প্রজন্মকে উৎসাহিত করবে।’
খবর প্রকাশের আগ মুহুর্ত পর্যন্ত অনুষ্ঠানে সিলেটের অনেক গুণী বাউল শিল্পীগণ তাঁদের সংগীত পরিবেশনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৪ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর