শিরোনামঃ-

» যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হোসাইন দেশে আসছেন রোববার

প্রকাশিত: ২০. জুন. ২০২৫ | শুক্রবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মশাহিদ হোসাইন রোববার (২২ জুন) দেশে আসছেন। এদিন সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছবেন।

Manual4 Ad Code

এয়ারপোর্টে তাঁকে দক্ষিণ সুরমা উপজেলা ও লালাবাজার ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন।

Manual1 Ad Code

পরে দুপুরে লালাবাজার ইউনিয়নের ঝাজর গ্রামস্থ মশাহিদ হোসাইনের নিজ বাড়িতে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে দক্ষিণ সুরমা উপজেলা ও লালাবাজার ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার জনসাধারণ উপস্থিত থাকবেন।

লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা মশাহিদ হোসাইন পরিবারসহ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। প্রবাস জীবনের শুরু থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

প্রবাসে থাকলেও মা-মাটির টানে দক্ষিণ সুরমার উন্নয়নে মশাহিদ হোসাইনের নানাভাবে রয়েছে সক্রিয় অংশগ্রহণ। এবার দেশে এসে সরাসরি আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণ করতে চান যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হোসাইন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30