শিরোনামঃ-

» নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯. জুন. ২০২৫ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমায় নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজর ২০২৫ সালের  এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কলেজের সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে সহকারী অধ্যাপক এম এ আজিজে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মাসুক, এনামুল হক।

Manual6 Ad Code

আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক এম এ কয়েছ, রোমানা সুলতানা, এম এ জলিল, তাসলিমা বিলকিস সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এইচএসসি পরীক্ষা তোমাদের জীবনের আরেকটি ধাপ। এই ধাপ এগিয়ে যেতে তোমাদের অনেক পরিশ্রম ও আত্মবিশ্বাস কাজ করে।

আমরা জানি তোমরা অনেক বড় কিছু অর্জন করবে। তাছাড়া দেশ ও জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যেতে পারে সে পথ সুগম করতেই বিগত দু’টি বছর তোমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রতিনিয়ত পাঠদান ও সহপাঠক্রমিক বিষয়ে জ্ঞানদান প্রক্রিয়া অব্যাহত রেখেছিলেন।

Manual6 Ad Code

তোমারা ভবিষ্যতে মানব সম্পদ হবে। তোমাদের কর্মতৎপরতায় আমরা উন্নত দেশেরও মাইলফলক পর্শ করতে পারবো।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30